Privacy Policy
সর্বশেষ আপডেট: ৯ নভেম্বর ২০২৬
Shongi Focus পড়ার সময় মাপার (Pomodoro) অ্যাপ। আপনার কোন তথ্য রাখা হয়, কেন রাখা হয় আর আপনি কী করতে পারেন, এখানে লেখা আছে।
কী তথ্য রাখা হয়
- অ্যাকাউন্ট: নাম, ফোন নম্বর বা Google ইমেইল, পড়ার ধরন আর প্রতিষ্ঠান। এই অ্যাকাউন্ট Shongi Lab এর অন্য অ্যাপের (যেমন Money Manager) সাথে এক।
- পড়ার হিসাব: টাস্ক, ফোকাস সেশন (কত মিনিট, কোন টাস্কে, কখন) আর টাইমারের সেটিংস।
- লিডারবোর্ড: আপনার নাম আর মোট ফোকাস মিনিট। সেটিংস থেকে নাম লুকানো যায়।
- কমিউনিটি: স্টাডি গ্রুপে পাঠানো মেসেজ।
- Telegram বট যুক্ত করলে: আপনার Telegram পরিচয়, বটের টাইমার আর টাস্কের রিমাইন্ডার।
- আপনার ফোন বা ব্রাউজারে: চলমান টাইমার, অফলাইনে চলার জন্য কপি আর অ্যাপের সেটিংস।
কারা দেখতে পায়
টাস্ক আর সেশন শুধু আপনি দেখতে পারেন। লিডারবোর্ডের নাম ও মিনিট আর কমিউনিটির মেসেজ লগইন করা অন্য ইউজাররাও দেখতে পান।
কেন রাখা হয়
শুধু অ্যাপের কাজগুলো চালাতে: লগইন, টাইমার, পরিসংখ্যান, লিডারবোর্ড, কমিউনিটি আর বটের মাধ্যমে নোটিফিকেশন। আপনার তথ্য বিক্রি করা হয় না, বিজ্ঞাপনেও ব্যবহার হয় না।
কারা তথ্য প্রক্রিয়া করে
- Google Firebase: লগইন, ডাটাবেস আর অ্যাপ চালানো।
- Telegram: আপনি বট ব্যবহার করলে মেসেজ পৌঁছানো।
- Modal: মাছরাঙা বট চালানো।
- Turso: অ্যাকাউন্ট আর বটের ডাটাবেস।
তথ্য কতদিন থাকে
অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত থাকে। আপনি মুছে দিলে সাথে সাথে মূল ডাটাবেস থেকে মুছে যায়।
আপনার অধিকার
- বদলানো: অ্যাপ থেকেই টাস্ক, প্রোফাইল আর সেটিংস বদলাতে পারেন।
- লুকানো: সেটিংস থেকে লিডারবোর্ডে নিজের নাম লুকাতে পারেন।
- মোছা: সেটিংস এর "অ্যাকাউন্ট মুছে ফেলুন" দিয়ে পুরো Shongi Lab অ্যাকাউন্ট মুছতে পারেন। বিস্তারিত: অ্যাকাউন্ট মুছে ফেলা।
নিরাপত্তা
প্রত্যেকে শুধু নিজের টাস্ক আর সেশন দেখতে পারেন। তবে ইন্টারনেটের কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়, তাই অন্যের ডিভাইসে ব্যবহার করলে লগআউট করুন।
যোগাযোগ
কোনো প্রশ্ন থাকলে Telegram এ যোগাযোগ করুন।